বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় সরকার পরিবর্তনে জোরপূর্বক জমি জবরদখল

গলাচিপায় সরকার পরিবর্তনে জোরপূর্বক জমি জবরদখল

শিশির হাওলাদার গলাচিপা(পটুয়াখালী)

সরকারের ক্ষমতার পালাবদলের সুযোগে জমির মালিকানা না থাকা সত্বেও ক্ষমতার দাপট, পেশীশক্তির ব্যবহার ও আদালতের আদেশ অমান্য করে পটুয়াখালীর গলাচিপা উপজেলার  চরকাজল ইউনিয়নের চর কপালবেড়ায় জমি জবরদখল করে চাষ ও বীজ বপন করা ঘটনা ঘটছে। উপকূলীয় দ্বীপাঞ্চলে অবস্থিত দুটি ইউনিয়ন চরকাজল ও চরবিশ্বাস, যার চারপাশ নদী দ্বারা বেষ্টিত। আইন শৃঙ্খলা রক্ষার্থে চরকাজলে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ছিল। বর্তমানে সরকার পরিবর্তনে পুলিশের নিরাপত্তার স্বার্থে অস্থায়ী পুলিশ ক্যাম্পটি প্রত্যাহার করার সুযোগে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়ার বাসিন্দা লতিফ হাওলাদারসহ ২৪ জন বাদী হয়ে বিবাদী জহির হাওলাদারসহ ১১জনের বিরুদ্ধে গত ১২ মার্চ ২০২৩ ইং বিবাদী পক্ষের জমির কাগজপত্রের সাথে মিল নেই এরকম ভূয়া কাগজপত্র দাখিল করে, যার জেএল নং ১৬৪, মৌজা-চর কপালবেড়া, এসএ খতিয়ান নং ৬৫০, ৬৫১, ১৬৯, ১৭৪, ৬৫৩, ৪৭৮, ৪৩১ ও দাগ নং ৭৯১, ৯২২, ৯২৩, ৯২৫, ৯২৬, ৯২৭, ১৬৭৩, ১৬৭৪, ১৬৭৫, ১৬৭৭, ১৬৮৩, ১৬৮৪, ১৬৮৫, ১৬৯৮/১-১৬৯৮ এসব দাগের জমি দাবি করে সহকারী জজ আদালত, গলাচিপা, পটুয়াখালী বরাবরে একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর -৯৫/২০২০। মামলার শুনানিতে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে নিষেধাজ্ঞার আদেশ দাবি করে। আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক ও কাগজপত্র পর্যালোচনা সাপেক্ষে বাদী পক্ষের দাবি খারিজ করে বিবাদী পক্ষে জমির মালিকানার আদেশ প্রদান করে।

পরে এই আদেশকে চ্যালেঞ্জ করে বাদী লতিফ হাওলাদারসহ ৪০ জন বাদী হয়ে জহির হাওলাদারসহ ১১ জনের বিরুদ্ধে পূণরায়, যুগ্ম জেলা জজ আদালত-৩, পটুয়াখালী, বরাবরে আপিল দায়ের করে। যার নম্বর -২৫/২০২৩। সেখানেও নিম্ন আদালতের আদেশ বহাল রেখে গত ৪ জুন ২০২৪ ইং রায় প্রদান করে।

এ বিষয়ে জমির মালিক জহির হাওলাদারসহ বেশ কয়েকজন জানান,তারা দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে আসছিল। এখানে একটি বসতঘরও রয়েছে। জমি চাষাবাদের জন্য তারা বীজতলা তৈরি করে ধান ফেলে বীজ ফলায়। এদিকে মিথ্যা মামলার বাদী লতিফ হাওলাদারদের সহযোগিতায় তৃতীয় একটি পক্ষ ক্ষমতার প্রভাব ও পেশীশক্তি ব্যবহার করে জোরপূর্বক ১০ আগষ্ট ২০২৪ ইং তারিখে চাষাবাদ ও তাদের উৎপাদিত বীজ তুলে সেই বীজই বপন করে।

জবরদখলকারীরা হলো, উপজেলার চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া গ্রামের দিলু মোল্লার ছেলে লতিফ মোল্লা, মৃত ইদ্রিস শিকদার এর ছেলে কবির শিকদার, মৃত সহর আলীর ছেলে দিলু মোল্লা ও নুরু শিকদার এর ছেলে রফিক শিকদারসহ আরও নাম না জানা অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন। তারা আরো বলেন সরকার পরিবর্তনের ফলে পুলিশের কোন সহযোগিতা পায়নি। জবরদখলকারীদের হাত থেকে আমাদের জমি মুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা ও সুবিচার কামনা করছি।

এ বিষয়ে জোরপূর্বক জমি চাষের সাথে জড়িত লতিফ মোল্লাসহ বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments