
শিশির হাওলাদার, গলাচিপা (পটুয়াখালী)
“সমবায়ে গর্ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উত্তোলন শেষে ব্যানার ফেস্টুন সহ এক শোভাযাত্রা করে সমবায় পুরুষ নারী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সমবায় দিবসের তাৎপর্যপূর্ণ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন।
আলোচনা শেষে তিনটি সফল সমবায় সমিতিকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য যে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার আওতায় ১১৩ টি সমিতির মোট ২৫ হাজার ৫ শত ৩০ জন সদস্য সহ ৩৪ টি আশ্রয়ন প্রকল্পের সদস্য নিয়ে সমবায় সমিতির কমিটি রয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।

