বাড়িখুলনা বিভাগখুলনা জেলাখুলনা ফুলতলায় এসডিএফ আয়োজিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত।

খুলনা ফুলতলায় এসডিএফ আয়োজিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত।

মো: নাসিরুল ইসলাম ,ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি :

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) খুলনা জেলা অফিসের আয়োজনে এবং আরইএলআই প্রকল্পের সহায়তায় বৃহস্পতিবার (২১ আগস্ট) ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইসিবি’র জেলা কর্মকর্তা ঝর্ণা রানী বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. ফারজানা রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মৃন্ময় পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, ডা. উত্তম কুমার দেওয়ান, ডা. সালিমা মেহের, ডা. জিল্লুর রহমান, ডা. ইশিতা ইয়াসমিন এবং ডা. সিমন্তী সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, এমইএল জেলা কর্মকর্তা মো. সালাউদ্দিন, মো. মাহাবুবুর রহমান, মো. শহিদুল ইসলাম, হেলথ ইন্সপেক্টর মায়া দেবী, স্যানিটারি ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, মুক্তা অধিকারী, নাহিদ আক্তার, নাসরিন সুলতানা, ফিরোজা আক্তার ও মো. রফিকুল ইসলাম। ক্লাস্টারের পক্ষ থেকে অংশগ্রহণ করেন রতন কুমার রায়, কাজী শাওয়ালুজ্জামান ও সুমন কুমার দে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্য ও পুষ্টি খাতে কার্যকর সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং একটি শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে এই খাতকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments