বাড়িঅন্যান্যকোম্পানীগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হামিদুল হক,  কোম্পানীগঞ্জ (নোয়াখালী)নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতের নাম রাকিব উদ্দিন রাজিব। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments