বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাকুড়িগ্রাম ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

আসাদুজ্জামান, কুড়িগ্রাম সদর(কুড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেয়া ১৪ বাংলাদেশীকে আটক করেছে কুড়িগ্রাম ২২ বিজিবির দিয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক বাংলাদেশী নাগরীকদের মাঝে ৪জন পুরুষ ৫ নারী ও ৩ জন শিশু কিশোর কিশোরী রয়েছে। তারা ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। শনিবার সকালে ভূরুঙ্গামারীর ভাষানীর মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আল হেলাল মাহমুদ জানান, ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে আসা ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। শনিবার(২৪ মে) বিকালে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করে। আটককৃত ব্যক্তিদের সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটককৃতরা হলেন আবদুল মজিদ (৪২), হেলালী বেগম (৩৬), হালাল মিয়া (২০). আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯), আরজিনা খাতুন (১৬), আহসান হাবিব (২৭), গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু ব্ক্কর সিদ্দিক (০৯ মাস), এনামূল হক (৪০), মর্জিনা বেগম (৩০)

ইদুল হাসান (১৬)। এদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

আটক ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যায়। কয়েকদিন আগে তাদেরকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আটক করে। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্তের কোন এক স্থান দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজবি। 

কুড়িগ্রাম ২২ বিজিবির সহকারি পরিচালক মো. মতিউর রহমান আমাদের  প্রতিনিধিকে বলেন, সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে কাজ করতে গিয়ে আটক হয়েছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিলে বিজিবির হাতে আটক হয়। এখন তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments