বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাকুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

কুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

নাগেশ্বরী(কুড়িগ্রাম)বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মন্ডল (২৩) নামের এক ভুয়া পরিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক যুবক নওগাঁ জেলার বিশ্বনাথ মন্ডলের ছেলে।
রোববার (৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে 
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির (ওসি) মোঃ বজলার রহমান। 
পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল পদে মোঃ রাশেদুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বিক্রম মন্ডল নামের একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছে  কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ চলছে, এরই ধারাবাহিকতায় আজ লিখিত পরীক্ষায় আমরা একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারও সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments