বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাকুড়িগ্রামের হলোখানা চর বাসীর ভোগান্তি কমাতে কাঠের ব্রিজ উদ্বোধনসহ শিশুদের মাঝে শিক্ষা...

কুড়িগ্রামের হলোখানা চর বাসীর ভোগান্তি কমাতে কাঠের ব্রিজ উদ্বোধনসহ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

তরিকুল ইসলাম তারা, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম 
কুড়িগ্রাম সদর উপজেলার অধীনে হলোখানা ইউনিয়নের সারোডোব সন্নাসী মৌজায় কাঠের ব্রিজ উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতকরণের লক্ষ্যে জনাব নুসরাত সুলতানা আলোকপাত করেন এবং স্থানীয় জনগণ‌ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সেগুলো যথাসাধ্য সমাধান করবেন বলে আস্বস্ত করেন।
নারীদের বিভিন্ন হস্ত শিল্পের প্রশিক্ষণ সহ যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটাতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ চলমান রয়েছে এ কথা  জানিয়েছেন।
সোমবার দুপুরে সন্নাসীর ৬নং ওয়ার্ডের কয়েক হাজার মানুষের জন্য একটি কাঠের ব্রিজ উদ্বোধন ও সারোডোব প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১ টি স্কুল ব্যাগ,খাতা ও কলম বিতরণ করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন,সদর নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ, সাবেক যুগ্ম সদস্য সচিব আবু রায়হান ফারুক, সাবেক যুগ্ম সদস্য সচিব তারেক খান মজলিশ তারা,আলমগীর হোসেন,৬নং ওয়ার্ডের  মেম্বার ও স্হানীয় রাজনৈতিক ব্যক্তিসহ চর এলাকার সাধারণ মানুষজন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments