
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৮ জুন দুপুর ২ টায় কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ উপজেলা কৃষকদলের কিশোরগঞ্জ ইউনিয়ন(সদর) এর আয়োজনে গঁদা দারুল উলুম মাদরাসা ও এতিমখানা,গঁদা কেরানিপাড়া জামে মসজিদ ও সিট রাজিব দুন্ডিপাড়া মাদ্রাসায় ১৫০ টি নারিকেল,আমগাছ,কাঁঠাল ও লিচু গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক,উপজেলা কৃষক দলের সহ সভাপতি সোনা মিয়া,সহ সভাপতি বিশ্বাস বাবু,দপ্তর সম্পাদক শিমুল হোসেন,কিশোরগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী, সাঃ সম্পাদক বারিকুল, গঁদা ওয়ার্ড সভাপতি দুলু মিয়া প্রমুখ।
উপজেলা কৃষদলের সভাপতি তৌহিদুর রহমান বলেন,মহান স্বাধীনতার ঘোষক, রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা,মসজিদ প্রাঙ্গণ ও সাধারণের মাঝে গাছের চারা বিতরণ করতেছি। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অতীব প্রয়োজন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনা পরবর্তীতে গাছের ফল থেকে সদকা জারিয়া ও সাধারণ মানুষের দোয়া কামনায় এ কর্মসূচি পালিত হচ্ছে।

