
কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
২৬ মার্চ (বুধবার) দিবসের শুরুতেই ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
এসময় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কটিয়াদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮ টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
সকাল ১০ টায় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাঈদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, ওসি তদন্ত হাবিবুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদন, পৌর
বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদ মাহফুজুর রহমান মিঠু,ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব আলম মাসুদ ১ম যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সেতু,পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান জিল্লু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা বেগম ও সাংগঠনিক সম্পাদক তাজমহল। আরো উপস্থিত ছিলেন কটিয়াদী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা শুরা সদস্য অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

