বাড়িবাংলাদেশেকালিয়াকৈরে  আন্তঃ উপজেলা  বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালিয়াকৈরে  আন্তঃ উপজেলা  বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ ৷

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আন্তঃ উপজেলা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ -২০২৪ এর পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সকালে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ অ্যাডভেনটিস্ট  সেমিনারী স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার।

আরো উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা,   খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বখতিয়ার,  ভাষা শহিদ আব্দুর জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের  প্রিন্সিপাল  মোঃ আমিনুল ইসলাম,   উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন রানা, জাতির পিতা  বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আতোয়ার রহমান দুলাল  সহ বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা  ও শিক্ষার্থী ,অবিভাবক বৃন্দ।

উপজেলার মোট ৭২ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  ফাইনাল  বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন পক্ষে  ভাষা শহীদ আব্দুর জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ ও বিপক্ষে  ট্যালেন্টপুল উচ্চ বিদ্যালয়।  বিজয়ী লাভ করেন..ভাষা শহীদ আব্দুর জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments