বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় জুলাই-আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

কাঠালিয়ায় জুলাই-আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি):
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রদল ও তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই ও আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাফি, তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহাদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য আরাফাত হোসেন ওপি, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ হোসেন রাজা, কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তালাশ আকন, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সালমান, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সৈকত আকন এবং আমুয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. সাব্বির হোসেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক বিশেষ মোনাজাতে জুলাই-আগস্ট মাসে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments