বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুড়িয়ে দিলেন ভ্রম্যমান আদালত

কাঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুড়িয়ে দিলেন ভ্রম্যমান আদালত

উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি)
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুড়িয়ে দিয়েছেন ভ্রম্যমান আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬ মে (শুক্রবার) দুপুরে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। অভিযানে তার সাথে ছিলেন-পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মোঃ আমিনুল হক। 
পরিবেশ দূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লির ম্যানেজার মোঃ সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানে কাঠালিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments