বাড়িসিলেট বিভাগসিলেট জেলাকাগজে অফিস, মাঠে কর্মকর্তা নেই — সেবাহীন মাধবপুর সমাজসেবা দপ্তর

কাগজে অফিস, মাঠে কর্মকর্তা নেই — সেবাহীন মাধবপুর সমাজসেবা দপ্তর

রাখেশ চন্দ্র দাস,মাধবপুর(হবিগঞ্জ)বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা অফিসে দীর্ঘদিন ধরে কর্মকর্তার পদ শূন্য থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনই শতাধিক সেবা প্রার্থী প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ও বিধবা ভাতা নবায়ন, অনুদানসহ বিভিন্ন কাজের জন্য অফিসে আসলেও কর্মকর্তার অনুপস্থিতিতে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে হবিগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় অতিরিক্ত দায়িত্বে মাধবপুরের কার্যক্রম তদারকি করছেন। তবে তিনি মাসে মাত্র চারদিন অফিস করেন। এতে নিয়মিত সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
একজন সেবা প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
> “আমরা মাসের পর মাস সমাজসেবা অফিসে ঘুরছি, কিন্তু কর্মকর্তার অভাবে কোনো কাজই হচ্ছে না। বিশেষ করে বিধবা ও বয়স্ক ভাতা নবায়ন করতে এসে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে।”
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিপুণ রায় বলেন,
> “আমি হবিগঞ্জ সদর দপ্তরে মূল দায়িত্বে থাকি। মাসে চারদিন মাধবপুরে অফিস করি। ঢাকা–সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের কারণে প্রতিদিন তীব্র যানজট থাকে, এতে সময়মতো আসা–যাওয়া করাও কঠিন হয়ে পড়ে।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান,
> “দ্রুত একজন স্থায়ী সমাজসেবা কর্মকর্তা নিয়োগ না দিলে সাধারণ মানুষ আরও ভোগান্তিতে পড়বে।”
উল্লেখ্য, সমাজসেবা দপ্তর দেশের সামাজিক নিরাপত্তা, ভাতা প্রদান ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু মাধবপুরে কর্মকর্তাহীনতার কারণে বর্তমানে এ দপ্তরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments