
মো: গোলাম জিলানী সুমন, কসবা (ব্রাহ্মানবাড়িয়া) বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ -উদ্দীপনায় ও জমকালো আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। বুধবার ৩রা সেপ্টেম্বর বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কসবা পৌর মুক্ত মঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেয়। এতে পুরো পৌরসভার উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এদিকে শোভাযাত্রা শেষে পৌর মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া) থেকে এমপি পদপ্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপি’র সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান ও এডভোকেট ইয়াকুব আলী আনসারী।
বক্তারা বলেন বিএনপি দেশের জনগণের অধিকার আদায়ে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়েছে। উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষের উপস্থিতিতে সমাবেশ জনসমাগমে পরিণত হয়। সভায় বক্তারা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

