
কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় আজ ৭ এপ্রিল ২০২৫ সোমবার ফিলিস্তিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কমলগন্জ পৌর এলাকার ভানুগাছ বাজারে.আদমপুর ইউনিয়নে.মুন্সিবাজার ইউনিয়নে। বিক্ষোভ সমাবেশে বক্তব্যে বক্তৃতারা বলেন ইসরায়েলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরি। আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে এই সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাঁদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন। বক্তৃতায় আর বলেন ইজরাইল এর সমস্ত পন্য সামগ্রিই বর্জনের করতে হবে আমাদের পরিশ্রমের টাকা দিয়ে ইজরায়েলকে অর্থ নৈতিক সহযোগিতা করতেছি আমরা অনেকই জানি কেউ কেউ জানার পরেয় ইজরায়েল এর পন্য সামগ্রিই ক্রয় করা বন্ধ করতেছি না । আমাদের মুসলিমদের টাকা দিয়ে আমাদের মুসলিম ভাই বোন শিশু বাচ্চাদের হত্য করতেছি সুতরাং আমরা সতর থাকতে হবে।

