
মো:রুহুল কুদ্দুস , নাগেশ্বরী(কুড়িগ্রাম) শিক্ষানবিশ প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা( প্রস্তাবিত উপজেলা) কচাকাটা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক আজিজুল আর নেই।
পারিবারিক সূত্রে জানা যায় আজিজুল হক ১৩ নংবল্লভের খাস ইউনিয়নের ব্রোমোতোর গ্রামের মৃত্যু আব্দুর রশিদের প্রথম পক্ষের সন্তান। আজ ২১/৪/২০২৫ইংরোজ রবিবার সকাল তিনি স্টক করেন। পরে তাকে মোটরসাইকেল যোগে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল কলেজে নেওয়ার জন্য পরামর্শ দেন পড়ে থাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় প্রকৃতির ডাকে মৃত্যুর কোলে ঢলে পড়ান।
আজিজুল হক কচাকাটা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি অত্যন্ত মেধাবি শান্ত নম্র ভদ্র প্রকৃতির শিক্ষক। তার মৃত্যুতে এলাকায় এবং কলেজে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে দুই মা, চার ভাই,স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে পরলো গমন করেন।

