বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজার  আবাসিক হোটেলে  হত্যার পর হোটেলে লাশ ফেলে পালালো নারীসঙ্গী

কক্সবাজার  আবাসিক হোটেলে  হত্যার পর হোটেলে লাশ ফেলে পালালো নারীসঙ্গী

স্টাফ রিপোর্টার, আরফাত সিকদার কক্সবাজার   কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সেলিম নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের ঝাউলা এলাকার আল-হেরার ৩২৫ নং কক্ষ  থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক কক্সবাজার ঈদগাঁও উপজেলার বাসিন্দা। হোটেল কর্তৃপক্ষ জানান, গতকাল শনিবার নিহত যুবকের সাথে স্ত্রীর পরিচয়ে  ওই হোটেলে উঠেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান। তিনি হোটেল কর্তৃপক্ষের বরাতে বলেন,গতকাল বিকেলে নিহত যুবক রহিমা বেগম নামক এক নারীকে স্ত্রীর পরিচয়ে  ওই হোটেলে উঠেছিলেন।তারা চিকিৎসার জন্য কক্সবাজারে আসছিলেন এমন কথা জানান হোটেল কর্তৃপক্ষকে।

আজ বিকেল ৫টার দিকে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে দরজা খোলা মরদেহ বিছানায় পরে থাকতে দেখে চিৎকার দিলে  সবাই এগিয়ে আসেন।পরে পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে স্ত্রী পরিচয় দেওয়া  নারীটা পালিয়ে যায়।

ওসি আরো জানান, মরদেহে বিভিন্ন আঘাত ও ইনজেকশন চিহ্ন পাওয়া যায়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments