বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের রামুতে জাল টাকা সহ আওয়ামী লীগ নেতা হাসান মেম্বার বিজিবির হাতে...

কক্সবাজারের রামুতে জাল টাকা সহ আওয়ামী লীগ নেতা হাসান মেম্বার বিজিবির হাতে আটক! 

মোঃ কামরুল হাসান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক রাত ১০ টায় রামু থানাধীন মরিচ্যা বিজিবি চেকপোস্টে সাথে থাকা ব্যাগে তল্লাশি করে কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হাসান সহ ৩ জনকে এই নকল টাকা সহ  আটক করা হয়।

সামনের কুরবানির ঈদের গরু বাজারকে টার্গের করে এই টাকা রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এই টাকা বহন করছে বলে ধারণা করছেন রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।

আটক ৩ জনকে আইনী প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য হাসান মেম্বার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments