বাড়িঅন্যান্যওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দু্’জন নিহত

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দু্’জন নিহত

সিলেটের ওসমানীগরে মাইক্রোবাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন, সিলেটের জালালাবাদের অনন্তপুর গ্রামের আবু তালেবের ছেলে মাইক্রো চালক মারজান(৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সৈয়দ আবুল মোবারকের ছেলে ব্যাংকার সৈয়দ লুৎফুর রহমান মাহিদ(৩৫)।

জানা যায়, মাধবপুর এলাকা থেকে ছেড়ে আসা মাইক্রো নোহা (ঢাকা মেট্রো চ১৪-০৭৮৮) রোববার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর নিরাইয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নোহার ভেতর থেকে মারজান এবং মাহিদকে মৃত অবস্থায় উদ্ধার করে। এবং মারাত্মক আহত অবস্থায় ২জনকে সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

শেরপুর হাইওয়ে থানার এএসআই আবদুল গফফার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোটি খাদে পড়ে যায়। খাদের পানি থাকায় দুজন ঘটনাস্থলে মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments