
মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি।
সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকায়
স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট ইউএসএ পরিচালিত ওব্যাট হাই স্কুল প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও দক্ষতা বিকাশ সম্পর্কে এক অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক।আরও উপস্থিত ছিলেন “প্রথম আলো” সাংবাদিক এম আর আলম ঝন্টু। ওব্যাট ইউএসএর প্রেসিডেন্ট আনোয়ার খান সহ মাহফুজ আলম ও ওব্যাটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উক্ত অনুষ্ঠানের এক সময় জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ায় শিশুদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি অনুষ্ঠানে চাইল্ড সাইক্লোজি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে শিশুদের শিক্ষা, ভালো ফলাফল ও আত্মহত্যা রোধ প্রসঙ্গ উঠে আসে।
প্রধান অতিথি সিদ্দিকুল আলম সিদ্দিক অভিভাবক মহলকে সন্তানদের অতিরিক্ত চাপ না দেয়ার পরামর্শ দেন। ডাক্তার, প্রকৌশলী এর বাইরেও যে অনেক কর্মহ্মেত্র রয়েছে এই বিষটি সকলকে বুঝবার তাগিদ দেন।এবং কারগরী শিহ্মার উপর গুরুত্ব সহ উদ্যোক্তা হওয়ার জন্য তিনি অনুপ্রাণিত করেন।খারাপ ফলাফলে শিহ্মার্থীরা যেন আত্নহত্যা না করে এই বিষয়ে সকলকে সচেতন হতে অনুরোধ করেন।
প্রতিষ্ঠানের এমন সাফল্যে শিহ্মক,অভিভাবক ও শিহ্মার্থীরা আনন্দিত।

