বাড়িঅন্যান্যঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে শ্রীবরদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওসি বিপ্লবের শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে শ্রীবরদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওসি বিপ্লবের শ্রদ্ধা নিবেদন

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

‘‘ঐতিহাসিক ৭ই মার্চ’’ দিবস। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩’ উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
এসময় শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত
নাইম মোহাম্মদ নাহিদ হাসান, সিনিয়র এস আই মো আখতারুজ্জামান, এস আই সেলিম মিয়া সহ থানার পুলিশ সদস্যরা। উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments