বাড়িবাংলাদেশেএইবার রোজার ঈদের সম্ভাব্য ২৯ নাকি ৩০ তারিখ জানা গেলো

এইবার রোজার ঈদের সম্ভাব্য ২৯ নাকি ৩০ তারিখ জানা গেলো

মোঃ আবু ইউসুফ , স্টাফ রিপোর্টার
এখন সিয়াম সাধনার রমজান মাস । দেখতে দেখতে বাংলাদেশে পেরিয়ে গেছে  রমজানের ১২ তম আজ । অপরদিকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের মানুষ ১৩ তম রোজা আজ। এর ভিতর  সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষনা করছেন । এই বছরের রমজান মাস টি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছেন তারা ।
সংস্থা টি বলছেন এইবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।  ৩১ শে মার্চ পালিত হবে  ঈদের দিন । সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র করে বলেছেন আপনারা যদি  চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটি কে জানাবেন। সংযুক্ত আরব আমিরাতে ৩০ শে মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা আছে। তাই ৩১ শে মার্চ ঈদুল ফিতর শুরু পালন করতে পারে। 
যদি আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এইবার ১ মার্চ থেকে শুরু হয় পবিত্র রমজান মাসের প্রথম রোজা।
মধ্য প্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যমে খালিজ টাইমস বুধবার (১২ মার্চ) জানাইছেন  আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি আগামী ২৯ শে মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন । ওই দিন রমজানের ২৯ তম দিন থাকবে দেশটিতে ।
খালিজ টাইমস সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে  রমজান যদি  ৩০ দিন পূর্ণ করে তাহলে এইবার আরব আমিরাতে মুসল্লিরা  পাঁচ দিনের ছুটি পাবেন ঈদে।
সূত্র: খালিজ টাইমস
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments