বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাএইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়া জানালেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব...

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়া জানালেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন

মোঃ সাদ্দাম হোসেন , বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি:::
এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া জানিয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বিশিষ্ট আইনজীবী ও জনপ্রিয় রাজনীতিবিদ এডভোকেট আবুল কালাম শাহিন।
তিনি এক বিবৃতিতে বলেন, “আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইলো আমার আন্তরিক শুভকামনা, দোয়া ও ভালোবাসা। তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের মেধা, সততা ও পরিশ্রমই একদিন জাতিকে আলোকিত করবে।”
তিনি আরও বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার। সঠিক দিকনির্দেশনা, কঠোর অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি বিশ্বাস করি, তোমাদের চেষ্টা ও নিষ্ঠার ফলে আশানুরূপ ফলাফল অর্জন সম্ভব হবে।”
সবশেষে তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য, সহমর্মিতা ও অনুপ্রেরণামূলক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments