বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাইব্রাহীম একাডেমির বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ইব্রাহীম একাডেমির বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সদর (গাজীপুর)শিক্ষানবিস প্রতিনিধিঃ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে, পিরুজালী ইব্রাহীম একাডেমির ১৫তম বার্ষীক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একাডেমির মাঠে ১৯ ফেব্রুয়ারী রোজ সোমবার। পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান মো: জালাল উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, এ্যাডভোকেট রীনা পারভীন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পিরুজালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুক্তার হোসেন আকন্দ।

উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা  করেন পিরুজালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মো: রাজিব হোসাইন মাষ্টার। উক্ত অনুষ্ঠানে  জাতীয়  পতাকা উত্তোলন করেন , গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য, মো: রাজীব হোসাইন।

ক্রীড়া পতাকা উত্তোলন করেন, গাজীপুর সদর উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, মো: আব্দুল আলিম বেপারী।

স্কাউট পতাকা উত্তোলন করেন গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক,

মো: মুঞ্জুরুল আলম রুবেল। একাডেমিক পতাকা উত্তোলন করেন পিরুজালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, মো: আব্দুল জব্বার মল্লিক। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন কণা ” স” মিলের প্রোপাইটর ও পিরুজালী ইব্রাহিম একাডেমির দাতা সদস্য হুমায়ুন আহাম্মেদ বেপারী।

পিরুজালী ইব্রাহীম একাডেমির পরিচালক সদস্য,  সাংবাদিক মোঃ সওকত হোসাইন এর উপস্থাপনায়।

প্রধান অতিথি বলেন,আমি গাজীপুর সদর উপজেলার অবকাঠামো কাজগুলো সবাইকে নিয়ে করে আসছি। বর্তমানে কাজের এই ধারাকে অভ্যাহত রাখার জন্য আগামী উপজেলা নির্বাচনে আমাকে ভোট দিয়ে আবারো বিজয়ী করবেন। ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির সহকারী শিক্ষিকা, কে.এ.এস আতিয়া বি.এ, ডা: খাদিজা আক্তার।

ফলাফল সংগ্রহে ছিলেন সহকারী শিক্ষিকা ফাতেমাতুজ্জহুরা ও ইয়াসমিন সিকদার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিরুজালী ইব্রাহিম একাডেমীর পরিচালক সদস্য – মোঃ নজরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান তোফায়েল।

মোঃ মাহমুদুল হাসান নাফিস, সোয়াইব, মেহেদী হাসান, রত্না আক্তার, ফারজানা আক্তার, রুপা আক্তার, সাবনুর আক্তার, আমেনা আক্তার,  রোকসানা আক্তার, সালমান সাজ্জাদ প্রমুখ।

অনুষ্ঠানটি সুন্দর ভাবে সুসম্পন্ন হওয়ায়  পিরুজালী ইব্রাহীম একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক, ডা: মোঃ আবুল হাসেম উপস্থিত সকল অতিথি বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং প্রধান অতিথি গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments