বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।ইন্দুরকানীতে জনতার হাতে চোর আটক : পাল্টাপাল্টি হামলায় আহত -০৪

ইন্দুরকানীতে জনতার হাতে চোর আটক : পাল্টাপাল্টি হামলায় আহত -০৪

মো:নাজমুল হোসেন , জিয়ানগর(পিরোজপুর) নিজস্ব  প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে জনতার হাতে ০১চোরকে আটক করা হয়েছে। চোরকে আটক করতে গিয়ে পাল্টাপাল্টি হামলায় চোরসহ মোট-০৪ জন আহত হয়েছেন।
 বুধবার (২৫ জুন) রাত ০১টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ  কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ওই চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে বলে বুধবার দুপুরে ইন্দুরকানি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
আহতরা হলেন,দক্ষিণ কালাইয়া গ্রামের তন্ময় বিশ্বাস (২৯),গপিনাথ হালদার (৩২), প্রমথ ঢালী (৫৫) ও চোর রেজাউল গাজী (৫০)। চোর রেজাউল গাজী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনসার গাজীর পুত্র। 
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার কালাইয়া গ্রামের নোমোরহাট এলাকায় রাত ০১টার দিকে স্থানীয়রা সন্ধেহজনক ০২জন অপরিচিত লোককে দেখতে পান। সন্দেহ হলে এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় কিছু লোক এগিয়ে এসে ০২চোরকে  আটক  করতে গিয়ে একজন পালিয়ে যায়। অপরজন চোর রেজাউল গাজীকে আটকের সময় তার হাতে থাকা লোহার রডের আঘাতে ৩ জন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। এবং চোরকে আটক করে স্থানীয় জনতা  মারধর করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা শেষে পুলিশ ইন্দুরকানী থানায় নিয়ে আসে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, কুখ্যাত চোর ও একাধিক মামলার আসামি রেজাউল গাজীকে স্থানীয় লোকজন আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে  চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments