বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, গ্রামের বাড়িতে চুরি "

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, গ্রামের বাড়িতে চুরি “

বিন-ই-আমিন, ঝালকাঠি।। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর গ্রামের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। তিনি ঢাকায় এভারকেয়ার হাসপাতালের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সারাদেশে বর্তমান সময়ে আলোচিত ঘটনা ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়া। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ঝালকাঠির নলছিটি থেকে ছোট বোন ও তার স্বামী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সে সুযোগে বাড়ি খালি পেয়ে চুরির ঘটনা ঘটে।
ওসমান হাদীর বড় বোন ও উপজেলার আব্দুল আজীজ দাখিল মাদরাসার সুপার মো. আমিনুল ইসলাম’র স্ত্রী ফাতেমা বেগম জানান, আমার ছোট ছেলে ১৩ ডিসেম্বর ভোরে ফোন করে জানান,নানুর বাসায় চুরি হয়েছে। পাশের বাসার জান্নাত চুরির ঘটনা ঢাকায় জানালে আমাকে ঢাকা থেকে ফোন করা হয়। আমি বাসায় ঢুকে দেখি ২ টি আলমারি ভাঙ্গা। আমার ছোট বোন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাসুমা ও তার স্বামী আমার বাবার বাসায় থাকে। পিছন থেকে জানালা ভেঙে ঘরে চোর ঢুকে  ওদের দামী সকল কাপর চোপড়,টাকা ও সামান্য স্বর্ণ নিয়ে যায়। 
ওসমান হাদী ২০২৪ ও পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে সম্মুখ যোদ্ধা। তিনি ঝালকাঠির নলছিটিতে কয়েক বছর পড়াশোনা করে ঝালকাঠির ঐতিহ্যবাহী ও মাদরাসা শিক্ষায় বাংলাদেশের নামকরা ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা থেকে আলেম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার বাবা নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল হাদী( হাদী হুজুর)। ৬ ভাই বোনের মধ্যে ওসমান হাদী সবচেয়ে ছোট। তার বড় ভাই নেছারাবাদ মাদরাসা শিক্ষক ও ঐতিহাসিক গুঠিয়া মসজিদের ইমাম। তাদের পৈত্রিক বাড়ির ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামে। নলছিটি খাসমহল এলাকায় পিতার ক্রয়করা বাড়িতে তাদের বসবাস।
স্থানীয় বাসিন্দা রিয়াজ জানান,এখানে প্রায়ই চুরির ঘটনা ঘটে। দুই দিন আগেও নারিকেল চুরি হয়। আজ ভোরে আমি ২ জন লোককে পালিয়ে যেতে দেখি। পরে ফজর নামাজের পর লোকজন নিয়ে এসে চুরির বিষয়টি জানতে পারি। ঝালকাঠি থেকে সাংবাদিক, পুলিশ, আইনপ্রয়োগকারী  বিভিন্ন সংস্থার লোকজন এসেছিলেন। 
স্থানীয় লোকজন অভিযোগ করেন,পুকুর পাড়ের এলাকায় চুরি হয় অহরন। তারা আরো জানান,মুরগির হাটখোলা মাদক কেনাবেচা ও সেবনের নিরাপদ জায়গা। মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ধরা পড়লেও কয়েকদিন পরই ছাড়া পায়। তারা এ ব্যাপারে নিজেদের ক্ষোভের কথা প্রকাশ করেন।
নলছিটি থানা পুলিশের একাধিক টিম সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছে। ওসি আরিফুর ইসলাম জানান,চুরির ঘটনায় পরবর্তী করণীয় বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করবো।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments