
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি :
আশাশুনিতে বিএনপি’র সার্চ কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪শে এপ্রিল সকাল ১১ টায় উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাসুম বিল্লাহ শাহিনের স্বভাপতিত্বে মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান, বিএনপি’র সার্চটিমের সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমান, এ্যাডঃ সেলিম, জেলা বিএনপির সদস্য হেদায়াতুল ইসলাম, আসিফুর রহমান তুহিন আশাশুনি উপজেলা বি এন পির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, এছাড়াও ইউনিয়ন বি এন পির বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সকলের সিদ্ধান্তক্রমে আগামী ৩০এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে প্রতিটি ইউনিয়ন বি এন পির সদস্য ফরম পূরণ করতে হবে এবং ৭ই মে মধ্যে ওয়ার্ড কমিটি গঠন, ১৫ই মে” মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে।

