বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমতলীতে জেলেদের মাঝে চাল বিতরন 

আমতলীতে জেলেদের মাঝে চাল বিতরন 

এস এম নাসির মাহামুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি 
বরগুনার আমতলীতে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিচিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান মো. ফিরোজ খান তাপস। 
মানবিক সহায়তার কর্মসূচির আওতায় আমতলী সদর ইউনিয়নের ৩৪১ জন নিবন্ধিত জেলের মাঝে ৫৬ কেজি করে চাল দেয়া হয়।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের সামুদ্রিক জলসীমায় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাঘবে সরকার তাদের জন্য মানবিক সহায়তার কর্মসূচির আওতায় বিশেষ চাল বরাদ্ধ দেয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম ,মৎস্য অফিসের প্রতিনিধি মো. আরিফুর রহমানসহ সকল ওয়ার্ডের সদস্য ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments