
এস এম নাসির মাহমুদ ,আমতলী( বরগুনা) প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণীর আম্পায়ার শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আমতলীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ তার নিজ বাড়িতে যাওয়ার সময় তার গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় হামলায় ঘটনাস্হলেই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিয়ত হন। হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছেন আমতলী উপজেলা ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

