বাড়িবাংলাদেশেসিলেট বিভাগআন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন সফল করুন: ----জমিয়তে উলামায়ে ইসলাম

আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন সফল করুন: —-জমিয়তে উলামায়ে ইসলাম

শাব্বীর আহমদ শিবলী ,বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ 
আগামীকাল শনিবার ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পূর্ণ সংহতি ও আন্তরিক সমর্থন প্রকাশ করছে।
 শুক্রবার (১৪ নভেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ বিবৃতিতে সকল ওলামা-মাশায়েখ, দ্বীনদার জনগণ, যুব সমাজ ও ইসলামী চিন্তাবিদদের এই সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে নেত্রকোণা জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী এক বিবৃতিতে জেলার সকল নেতা কর্মীদের ঈমানী চেতনায় উপস্থিত হয়ে সফলের আহবান জানিয়েছেন। 
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, কাদিয়ানীদের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ও খতমে নবুওয়তের অস্বীকারের অপপ্রচারের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করা হবে।
তারা বলেন, খতমে নবুওয়তের ওপর ঈমান রাখা ইসলামের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাসের বিরুদ্ধে কাদিয়ানী মতবাদ একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা ইসলামের ভিত্তিকে চ্যালেঞ্জ করে। সৌদি আরব, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিশ্বের বহু মুসলিম দেশ ইতোমধ্যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণও এই ন্যায়সঙ্গত দাবিতে ঐক্যবদ্ধ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments