
মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি :
১লা মে বৃহস্পতিবার মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলা কর্তৃক যথাযোগ্য মর্যাদায় র্যালি ও সমাবেশের মাধ্যমে দিনটি পালন করেছে।
১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা ৮ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের জীবনদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়। শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ৮ঘণ্টায়। অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে এই দিনটি ইতিহাসে এক অনন্য। শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে একসাথে কাধে কাধ মলিয়ে কাজ করবো এমন প্রত্যাশা রাখেন নেত্রীবৃন্দ।
র্যালি ও সমাবেশে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, ডা: কমল কদর, আহ্বায়ক সীতাকুণ্ড উপজেলা বিএনপি, জহুরুল আলম জহুর, সদস্য জেলা বিএনপি, কাজী মহিউদ্দিন, সদস্য সচিব, উপজেলা বিএনপি, ছালেহ আহম্মেদ ছলু, সদস্য সচিব, পৌর বিএনপি, এ্যড.সরোয়ার লাভলু, সেলিম কমিশনারসহ উপজেলা ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
শ্রমিকের ঘামেই দেশের অগ্রগতি, শ্রম-ই শক্তি – শ্রমিক-ই উন্নয়নের প্রকৃত বাহক। ভালো থাকুক শ্রমজীবি মানুষগুলো, যাদের কাঁধে ভর করে, এ দেশটি এগিয়ে যাবে বহুদুর।

