Home বাংলাদেশ ঢাকা বিভাগ আজ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকি

আজ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকি

0
32
হাসেম সরদার । বিশেষ প্রতিনিধি ,মুন্সিগঞ্জ
কৃতজ্ঞচিত্তে স্মরণ:
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মহাপ্রয়াণ দিবসে অতল শ্রদ্ধা।
আপনি অতি সাধারণ বলেই অসাধারণ!
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিন উপমহাদেশের বিদগ্ধ এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন। থেমে যায় মজলুম মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ। মওলানা ভাসানী তার দীর্ঘ কর্মময় জীবনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজ-রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম নিরলসভাবে করে গেছেন। তিনি ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আন্দোলন-সংগ্রামের অগ্রণী কিংবদন্তি মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তার আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে। তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগায়
মওলানা ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণীয় হয়ে থাকবে । মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মরহুম ভাসানীর ভক্ত, মুরিদান, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভোরে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষ্যে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের মাজার প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে সাত দিনব্যাপী ‘ভাসানী  মেলা’ শুরু হয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 November 2026

আজ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকি

www.Prothom-bd.com |
Fb/prothombangla