
অরিন্দম রব, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা
আজ ২৬ শে জুন,সারাদেশে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পর্যায়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১০ ই আগস্ট পর্যন্ত। তারপর থেকে হবে প্রাকটিক্যাল পরীক্ষা। সারাদেশে নয়টি শিক্ষা বোর্ডের মাধ্যমে মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ লক্ষ ৫১ হাজার ১১১ জন। গতবারের থেকে এবার ৮১ হাজারের বেশি পরীক্ষার্থী সংখ্যা কমেছে। শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ্যের বেশি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৬ হাজারের বেশি কারিগরি শিক্ষা বোর্ডে ১ লক্ষ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সারাদেশে মোট ২৭৯৭ টি কেন্দ্রে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

