Wednesday, November 18, 2026
spot_imgspot_img
Home বাংলাদেশ আগামিকাল পাবনা ঢাকা রুটে ২টি ট্রেন চলাচল শুরু

আগামিকাল পাবনা ঢাকা রুটে ২টি ট্রেন চলাচল শুরু

0
41

জামাল হোসেন । স্টাপ রিপোর্টার (পাবনা)

পাবনায় প্রভাতী এক্সপ্রেস ও গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। ট্রেনটি পাবনা-ঢাকা রুটে চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি পরিচালনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগর এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।

গত ১২ নভেম্বর থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি শুরু হয়।ওই দিন সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যায়। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

শুধু ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকিট) সংগ্রহ করতে হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

পরবর্তী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।

পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের ক্ষেত্রে (২০ নভেম্বর থেকে) ট্রেন দুটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 November 2026

আগামিকাল পাবনা ঢাকা রুটে ২টি ট্রেন চলাচল শুরু

www.Prothom-bd.com |
Fb/prothombangla