বাড়িবাংলাদেশেসিলেট বিভাগআওয়ামীপন্থী শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ

আওয়ামীপন্থী শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি বাহুবল (হবিগঞ্জ)  ।।
বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি ডিগ্রি কলেজে আওয়ামী পন্থী শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। অধ্যক্ষ মোঃ আমির উদ্দিনের অবসর জনিত কারণে আজ সোমবার দুপুরের পর কলেজের রাস্ট্র বিজ্ঞানের সিনিয়র শিক্ষক মোঃ ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের উদ্যোগ নেন বিদায়ী অধ্যক্ষ আমির উদ্দিন। 
‎এখবর জানতে পেরে আশপাশের শিক্ষার্থীরা কলেজে ছুটে আসেন এবং ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ জানান। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের মুল গেইটে তালা দিয়ে অবস্থান নেন।
‎কলেজ ছাত্রদলের সভাপতি সায়েম আহমেদ চয়ন বলেন, ফ্যাসিবাদের দোসর শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোনভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের চিহ্নিত এই শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না। 
‎কলেজের অপর সিনিয়র শিক্ষক মোঃ আইয়ুব আলী জানান, বিষয়টি নিয়ে কলেজে আলোচনা চলছে। পরে বিস্তারিত বলা যাবে।
‎বিদায়ী অধ্যক্ষ মোঃ আমির উদ্দিনের মোবাইলে তাকে পাওয়া যায়নি।
‎উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে বলেন, এ বিষয়টি তাকে কেউ জানায়নি। যেহেতু সরকারি কলেজ সেহেতু সরকারি বিধি মোতাবেকই হওয়ার কথা। এছাড়া কারও বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে তা ভিন্ন বিষয় বলে তিনি মন্তব্য করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments