বাড়িবাংলাদেশেঢাকা বিভাগঅবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভাঙ্গায় দুই ব্যবসায়ীকে জরিমানা।

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভাঙ্গায় দুই ব্যবসায়ীকে জরিমানা।

বিপ্লব পোদ্দার ভাঙ্গা (ফরিদপুর)শিক্ষানবিশ প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা পৌরসভার আতাদি এলাকা ও ভাঙ্গা টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতাদি ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত বেলায়েত হোসেনের গুদামে ১ হাজার ৭০০ লিটার এবং ভাঙ্গা টাউনের পদ্মা হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা আরেকটি গুদামে ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল মজুদ অবস্থায় পাওয়া যায়।
 অবৈধভাবে এসব তেল মজুদ করে রাখার অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, জনস্বার্থে অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments