বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাঅবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে মিল মালিককে জরিমানা

অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে মিল মালিককে জরিমানা

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো ঠাকুরগাঁওয়ের দুই মিল মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে ধান ও চালের দাম বৃদ্ধি রোধকল্পে বেশ কয়েকটি  আড়ৎ ও মিলে অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মাহমুদুল হাছানের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেবসহ কর্মকর্তাগন সদর উপজেলার খোচাবাড়ি এলাকার দুইভাই অটো রাইস মিলে অভিযান চালায়।

এসময় মিলটির গুদামে অবৈধভাবে ধান মজুদ রাখায় মিলটির প্রোপাইটর মোতাহার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার কাসেম হাস্কিং মিলে অভিযান চালিয়ে ১২০ মে.টন ধান বেশি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে মজুতকৃত ধান আগামি ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে  নি:শ্বেষ করার নির্দেশনা  দেন প্রশাসন। এছাড়া ঠাকুরগাঁও সদরের লাইসেন্স বিহীন ধানের পাইকারি ব্যবসায়ী  জৈনিক আনোয়ার হোসেনের গুদামে ৪০ মে.টন  ধানের অবৈধ মজুত পাওয়ায় তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাতিল করা হয় লাইসেন্স।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, বাজার নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য অধিদফতর যৌথভাবে কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments