বাড়িরংপুর বিভাগঠাকুরগাঁও জেলাঅতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারের বদলে কর্মচারীকে কারাদন্ড দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারের বদলে কর্মচারীকে কারাদন্ড দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদারের বদলে খাজনা আদায়কারী কর্মচারীকে জেল দিলেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(এসিল্যান্ড ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার। গতকাল শনিবার অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে কাতিহার হাটের খাজনা আদায়কারী উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর এলাকার আব্দুল মালেকের ছেলে মোস্তফা কামালকে ৭দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়।

অভিযোগ রয়েছে কাতিহার হাটে ২৩০ টাকার গরু’র খাজনা ৫০০ টাকা এবং ৯০ টাকার ছাগল ১৮০ টাকা দরে খাজনা আদায় করছিল ইজারাদার সারোয়ার হোসেন লিয়নের কর্মচারীরা। শনিবার কাতিহার হাটে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আর্নিকা আক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামে কর্মচারীকে কারাদন্ড দেন।

এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন।

তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আর্নিকা আক্তারের কাছে জানতে তার মুঠোফোনে কল দিলেও তিনি তাতে সাড়া দেননি।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও এ অভিয়ান অব্যহত থাকবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments