Home বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
41

বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি:

​খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তসংলগ্ন ফেনী নদী থেকে অংথেইপ্রু মারমা (অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

​শনিবার সকাল সাড়ে আটটার দিকে নদীতে খোঁজাখুঁজি করে প্রতিবেশীরা তার মরদেহ উদ্ধার করেন। নিহত অংথেইপ্রু মারমা রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকার মৃত মংমং মারমার ছেলে।

​নিহতের ছেলে থৈঅং মারমা জানান, শুক্রবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে শনিবার সকালে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।

​প্রতিবেশীরা জানিয়েছেন, উদ্ধারকৃত অংথেইপ্রু মারমার শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন দেখতে পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 November 2026

রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

www.Prothom-bd.com |
Fb/prothombangla