Home বাংলাদেশ ঢাকা বিভাগ কিশোরগঞ্জ -৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা : কর্নেল (অব:)ডা: জেহাদ খান

কিশোরগঞ্জ -৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা : কর্নেল (অব:)ডা: জেহাদ খান

0
25
মো: আব্দুল্লাহ আল মামুন । বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খানের নাম চূড়ান্ত করেছে দলটি। তিনি একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তাঁকে উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা জামায়াতের নবনিযুক্ত আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক  দলীয়  প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন ।  আসন্ন উপনির্বাচনে তাঁকে সামনে রেখেই নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলেছে বলেও জানান।
পেশাগত জীবনে জিহাদ খান একজন অভিজ্ঞ হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন।  সেনাবাহিনীতে থাকা অবস্থায় পদবি ছিল কর্নেল। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা  এবং সেনাবাহিনীর ডাক্তার হিসাবে তার এলাকায় পরিচিত। তিনি প্রায়ই বিনামূল্যে ফ্রী চিকিৎসার ক্যাম্প দিয়ে থাকেন।
পারিবারিক সূত্রে তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকায়। তিনি বহু আগে থেকে জামায়াত করেন। জামায়াতের রুকন বা সদস্য হিসাবে দলের পরিচয় আছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ড. মো. ওসমান ফারুকের কাছে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে জিহাদ খান পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুক পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর।
জিহাদ খান জানিয়েছেন, করিমগঞ্জ ও তাড়াইল এলাকার মানুষের পাশে থেকে কাজ করার আগ্রহ থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। চিকিৎসাসেবার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 November 2026

কিশোরগঞ্জ -৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা : কর্নেল (অব:)ডা: জেহাদ খান

www.Prothom-bd.com |
Fb/prothombangla