Home বাংলাদেশ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

0
28
নিয়ামতপুর (নওগাঁ)নিজস্ব প্রতিনিধি ঃ
শনিবার (২৮ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর কাদেরপাড়া এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্রী নয়ন কুমার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ মোরশেদা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এ সময় (এসআই) রবিউল ইসলাম অভিযানে বিশেষ ভাবে সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, শিবপুর কাদেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রী নয়ন কুমারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলাম জানান, আটক ব্যক্তি মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 November 2026

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

www.Prothom-bd.com |
Fb/prothombangla