Home বাংলাদেশ বীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ছোট ভাই কারাগারে।

বীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ছোট ভাই কারাগারে।

0
21
মোঃ শহিদুল্লা। দিনাজপুর:
দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. রকিব আলম নামে এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (২২ নভেম্বর) দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
​কারাগারে যাওয়া রকিব আলম বীরগঞ্জের ঝাড়বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন শতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেনের ছোট ভাই।
​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ভুক্তভোগী এক নারী বাদী হয়ে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে বীরগঞ্জ পৌর এলাকার পোস্ট অফিস–সংলগ্ন সেন্টারপাড়ার একটি ভাড়া বাসায় রকিব আলম ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করেন এবং ধর্ষণ করেন।
​এছাড়া, ঘটনার সময় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হয়েছিল বলেও মামলার নথিতে অভিযোগ করা হয়েছে।
​এদিকে, মামলা ও আসামির কারাগারে যাওয়ার খবর এলাকায় জানাজানি হওয়ার পর বীরগঞ্জে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 November 2026

বীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ছোট ভাই কারাগারে।

www.Prothom-bd.com |
Fb/prothombangla