
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টুঙ্গিপাড়া।
থানায় আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এসব ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়।
স্থানীয়রা জানান, পুরো থানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় এখন কিছুই নেই। শুধু তা-ই নয়, গোপালগঞ্জের চারপাশে ব্লকেড দেওয়া হয়েছে, যেন বাইরে থেকে কোনো ফোর্স ঢুকতে না পারে।



