Home অর্থনীতি স্থগিতের পর ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের ৩য় সভা বসছে ২৩ নভেম্বর

স্থগিতের পর ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের ৩য় সভা বসছে ২৩ নভেম্বর

0
34

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার এ সভা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান।

সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি মজুরি হারের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি এ খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

এর আগে, গত ১৬ নভেম্বর সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেদিন সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয় শ্রম ভবনে সভাটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে ওই সভা স্থগিত করা হয়।

১৬ নভেম্বর শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়েছিল। নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য নির্ধারিত সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভার নতুন তারিখ জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছিল।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 November 2026

স্থগিতের পর ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের ৩য় সভা বসছে ২৩ নভেম্বর

www.Prothom-bd.com |
Fb/prothombangla