
নওগাঁ জেলা ট্রাফিক পুলিশ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। আইন অনুযায়ী এ সমস্ত জরিমানা পূর্বে শুধুমাত্র UCB ব্যাংকের বুথ থেকে প্রদান করা যেত। পূর্বের সিস্টেমের ফলে গ্রাহক কে জরিমানা পরিশোধ করার জন্য অপেক্ষা করতে হতো এবং তার যেকোন ডকুমেন্ট সিজ করা হতো, এবং নির্ধারিত স্থানে গিয়ে জরিমানা পরিশোধ করতে হতো ।
কিন্তু নতুন চালু হওয়া ই-ট্রাফিক প্রসিকিউশম সিস্টেম, প্রসিকিউশন সিস্টেমে আধুনিকতা নিয়ে এসেছে। পুলিশ অফিসার নওগাঁ জেলার মধ্যে যেখানেই আপনার যানবাহন জরিমানা করবে, আপনি ইচ্ছে করলে সেখানেই ক্রেডিট কার্ড /ডেবিট কার্ড/ বিকাশ অথবা নগদ যেকোনো অনলাইন ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের চ্যানেল ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। এখানে বাড়তি কোন ঝামেলা নেই। ইনস্ট্যান্ট আপনি জরিমানা প্রদান করলে আপনার কোন ডকুমেন্ট জব্দ করা হবে না। উল্লেখ্য যে এখানে নগদ টাকার লেনদেনের কোন সুযোগ নেই। অথবা নগদ টাকা প্রদান করে ট্রাফিক ফাইন প্রসিকিউশন প্রদানের কোন সুযোগ নেই। উল্লেখ্য যে নতুন সিস্টেমের পাশাপাশি পূর্বের পদ্ধতি ও চালু থাকবে।
পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম, এ প্রসঙ্গে বলেন ট্রাফিক পুলিশের ই -প্রসিকিউশনের নতুন এই পদ্ধতি জরিমানা প্রদানে জনগণের ভোগান্তি কিছুটা লাঘব করবে। সেই সাথে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনা আধুনিকায়ন হবে।




