Homeআন্তর্জাতিকবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশের তিনজন স্থান পেয়েছেন। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছে। ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পাওয়া অন্য দুজন বাংলাদেশি হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ড. হামিদা হোসেনের মানবাধিকার প্রতিষ্ঠা ও নারী পুনর্বাসনে অবদান এবং রাজিয়া সুলতানার রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।

এবারের তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ড. হুসাম আবু সাফিয়া। ‘ওম্যান অব দ্য ইয়ার’ হয়েছেন ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি।

Share this news as a Photo Card

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments