Homeবাংলাদেশবরিশাল বিভাগআমতলীতে হাত বাধা অবস্থায় যুবকের যুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

আমতলীতে হাত বাধা অবস্থায় যুবকের যুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

মোঃ মেহেদী হাসান, বিশেষ  প্রতিনিধিঃ
 বরগুনার আমতলীতে ঘরের আড়ারসঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে  আমতলী থানা পুলিশ।শনিবার(১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর)বিকালে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম মো. তুহিন মুন্সি (২৩)। তিনি ওই গ্রামের অলিউল্লাহ মুন্সির ছেলে।
জানাগেছে,ওই বসতঘওে তুহিন(২৩)একাই বসবাস করতেন।ঘটনার সময় ঘরটি ভেতর থেকে আটকানো ছিল।পরে পরিবারের সদস্যরা ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আমতলী থানার  অফিসার ইনচার্জ  (ওসি)মো. ইয়াকুব হোসাইন বলেন,‘দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments