Homeবাংলাদেশবরিশাল বিভাগলালমোহনে মেধা বিকাশে বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৭১৬ ক্ষুদে শিক্ষার্থী

লালমোহনে মেধা বিকাশে বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৭১৬ ক্ষুদে শিক্ষার্থী

অপু হাসান। লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও লালমোহন হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লালমোহন উপজেলার ১১টি ও চরফ্যাশন উপজেলার ১টি কিন্ডারগার্টেনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির মোট ৭১৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
পরীক্ষায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২১৯ জন, ইসলামিক মডেল মাদরাসার ১০৪ জন, লালমোহন মডেল একাডেমির ৯৩, লর্ডহার্ডিঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৬৪ জন, লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসার ৩৩ জন, রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৯৭ জন, ভেদুরিয়া হলি কিন্ডারগার্টেনের ৫ জন, গজারিয়া দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমির ২৩ জন, গজারিয়া ইসলামিক মডেল একাডেমি ২৬ জন, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল এন্ড মাদরাসার ২১ জন, বাংলাবাজার মডেল একাডেমি ৭ জন এবং চরফ্যাশন চকবাজার হলি কিন্ডারগার্টেনের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, ভোলা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, জেলা কমিটির সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ, শাহাদাত সিরাজ, উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুজ জাহের, অধ্যক্ষ রুহুল আমিন, প্রধান শিক্ষক আবু তৈয়ব, মাওলানা আব্দুল মালেক ও সাংবাদিক আনোয়ার রাব্বি।
পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন লালমোহন মডেল একাডেমির প্রধান আজিম উদ্দিন খান, হল সচিবের দায়িত্বে ছিলেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার প্রধান মনজুরুল ইসলাম, সহকারী হল সুপার ছিলেন ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপজেলা সেক্রেটারি ফয়সাল মাহমুদ।

Share this news as a Photo Card

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments