বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর নিয়ামতপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চায় ভুক্তভোগীরা

নওগাঁর নিয়ামতপুরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া-চন্দননগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মাহবুবের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, জমির নামজারি বা খারিজ করতে ৭ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। টাকা না দিলে কাগজপত্রে ভুল দেখিয়ে ফাইল আটকে রাখা হয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয় না।

অভিযোগ রয়েছে, ভূমি অফিসের ডান পাশের কক্ষে দরজা বন্ধ করে টাকা লেনদেন হয়। ওই কক্ষে সিসিটিভি নেই। খাজনা পরিশোধেও অতিরিক্ত টাকার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

নায়েব মাহবুব টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী সিরাজুল ও স্থানীয় এক শিক্ষক নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীরা স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments