বাড়িরাজনৈতিকরাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এতে চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিল, চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বিচারে অধিকতর তদন্ত ও তিনজনকে কঠোরভাবে সতর্ক করার সুপারিশ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

কমিটির প্রতিবেদন অনুসারে, সাময়িক ছাত্রত্ব বাতিলকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (হাসিবুল ইসলাম) কর্মী বিশাল চক্রবর্তী এবং জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলাম।

ঘটনায় জড়িত থাকার প্রেক্ষিতে বুলবুল রহমান, শরীফুল ইসলাম এবং শাহরিয়ার আলমকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।

এছাড়া রাকিবুল ইসলাম, তাকবীর আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামের মধ্যে পাল্টাপাল্টি আল্টিমেটাম ও পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

এসময় হল গেটে বিশৃঙ্খলার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে যান ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

তথ্য সংগ্রহের অংশ হিসেবে তারা ভিডিও ধারণ করতে গেলে প্রথমে তাতে বাধা দেওয়া হয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন উত্তেজিত নেতাকর্মীরা।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফুজ্জামান কোরবানের ওপর হামলা চালানো হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন সাংবাদিককে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে জাহিদুল ইসলামের মাথা ফেটে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments